বিডি রিপোর্ট 24 ডটকম : মিসরে ক্ষমতাসীন দল মুসলিম ব্রাদারহুডের সদর দফতরে হামলার উস্কানিদাতা পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মিসরের প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে সোমবার বিকেলে এ আদেশ দেয়া হয়েছে। স্থানীয় পত্রিকা আল-আহরাম এ খবর জানিয়েছে।
অভিযুক্ত পাঁচজন হলেন- দেশটির শীর্ষস্থানীয় ব্লগার আলা আব্দেল-ফাতাহ, পপুলার কারেন্ট সদস্য আহমেদ দোমা, ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের সদস্য হাজেম আব্দেল-আজিম, কনস্টিটিউশন পার্টির সদস্য আহমেদ এল-ঘোনিইমি ও কর্মী করিম এল-শায়ের।
গত শুক্রবার রাজধানী কায়রোর মোকাত্তেম জেলায় ব্রাদারহুডের সদর দফতরে কাছে ইসলামী দলগুলোর সদস্যদের উপর হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এ হামলায় জড়িত থাকা সন্দেহে ওই পাঁচজনকে গ্রেফতারের আদেশ দেয়া হয়েছে।
সোমবার সকালে ব্রাদারহুডের আইনজীবি আব্দেল মনিম আব্দেল মাকসুদ প্রসিকিউটর জেনারেলের সাথে একটি অভিযোগ দায়ের করেন। ওই দিনের ঘটনার উস্কানিদাতা ও জড়িত সন্দেহে পার্টি প্রধান ও রাজনীতিবিদসহ ১৬৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা।
উল্লেখ্য, গত ২৩ মার্চ কায়রোতে ব্রাদারহুডের সদর দফতরের বাইরে ব্রাদারহুডের কর্মীদের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে দুই শতাধিক আহত হন।
শুভেচ্ছা বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবি কথা বলে!
-
বাংলাদেশের পোশাক কারখানায় মার্কিন টিভির গোপন ক্যামেরা
-
শর্ত পূরণ ছাড়াই ৭টি দল ইসির নিবন্ধন পাচ্ছে
-
ডিসিসি দুইভাগ হলেও কমেনি দুর্ভোগ
-
নির্বাচনকালীন সরকার নিয়ে ব্যর্থদের সবক নেব না : প্রধানমন্ত্রী
-
বিচারবহির্ভূত হত্যার শিকার ৩০, গুম ১০ : অ্যামনেস্টির প্রতিবেদন
-
কিসের পর্দা, আগে নিয়ম : উদয়ন স্কুলের ছাত্রীদের ড্রেসের হাতা কেটে দিলেন মন্ত্রীর স্ত্রী
-
টানা বৃষ্টিতে নগরজুড়ে জলাবদ্ধতায় দুর্ভোগ
-
ভবনধসের ঘটনায় রানাসহ ৯ জনের যাবজ্জীবনের সুপারিশ
-
সর্বশেষ মন্তব্যসমূহ
- JOY JOY JOY IN NY on খালেদা জিয়া দিল্লী সফরে
- r k on মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা : ঈশ্বরদী থানার ২ এসআই ক্লোজড
- cheap ugg boots on পাবনায় মেয়র মিন্টুসহ ১০ জনের জামিন, ২ জন কারাগারে
- Cheap 59fifty Hats on ঝিনাইদহে স্যানিটেশন মাস-২০১২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী
- biplob mahadi on গোপালগঞ্জের প্রতিটি পূজা মন্ডপে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি
- Judith Ann Mcdermott on ঝিনাইগাতীতে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কর্মশালা
- Sirajul on মাহফুজুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- Radiovoice24.com on রাবি’র সেই অস্ত্রধারীরা ক্যাম্পাসে ঘুরছে,শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক
আর্কাইভস